privacy & terms

তোমার data, সোজা কথায়।

আমরা কী নিই, কেন নিই, কে দেখতে পায়, payment আর refund কীভাবে হয়, আর আমাদের content তুমি কীভাবে use করতে পারো। কোনো আইনি প্যাঁচ নেই।

শেষ update ১৫ নভেম্বর, ২০২৬

এই page যেকোনো সময় update হতে পারে, তাই payment, apply বা নতুন কিছু শুরু করার আগে একবার দেখে নাও। কীভাবে বদলায় →

// ছোট করে বললে

  • No ads, no trackers

    তোমার data আমরা বিক্রি করি না, site এ কোনো ad বা analytics tracker নেই।

  • Only what we need

    Google এর নাম, email আর ছবি, তুমি নিজে যা যোগ করো, আর তুমি কী শিখছ।

  • Refund within 2 days

    Pro approve হওয়ার 2 দিনের মধ্যে চাইলে টাকা ফেরত। 2 দিন পার হলে আর refund হয় না।

  • Content is open

    ইচ্ছেমতো পড়ো, শেখো, link share করো। শুধু পুরো lesson copy করে অন্য জায়গায় ছাপানো বা বিক্রি কোরো না।

Privacy Policy

What we collect

  • তোমার account: Google দিয়ে sign in করলে আমরা তোমার নাম, email আর profile ছবি পাই। তোমার Google password আমরা দেখি না।
  • তোমার profile: তুমি নিজে যা যোগ করো, যেমন phone number, district, interest আর journey এর কোন ধাপে আছো।
  • তোমার শেখা: কোন lesson আর section শেষ করেছ, XP, streak, practice progress, আর তোমার লেখা review।
  • Payment: কোন plan, যে bKash বা Nagad number থেকে টাকা পাঠিয়েছ আর transaction ID, যাতে আমরা হাতে check করতে পারি।
  • Scholarship request: তোমার দেওয়া phone number আর message।
  • Careers: কোন job এ apply করেছ আর সাথে যে note দিয়েছ। Company account হলে company এর details আর job post।

How we use it

  • তোমার account চালানো, আর যেকোনো device থেকে তোমার progress মনে রাখা।
  • Payment আর scholarship request check করা, আর Pro চালু করা।
  • দরকারি email পাঠানো: payment approve বা reject, scholarship এর decision, sign in আর account এর খবর। না চাইলে কোনো newsletter না।
  • Leaderboard আর careers এর যে feature গুলো তুমি use করো সেগুলো দেখানো।

তোমার data আমরা কখনো বিক্রি করি না, advertising এর জন্যও use করি না।

Who can see what

  • সবাই: leaderboard আর public profile এ তোমার display name, username, ছবি, XP আর streak। Admin আর company account কখনো rank এ আসে না।
  • Company: কোনো job এ apply করলে সেই company তোমার application আর profile দেখতে পায়।
  • আমাদের admin: platform চালানোর জন্য payment, scholarship request আর account এর details, শুধু এটুকুই।
  • আর কেউ না: তোমার phone number, payment এর details আর scholarship message কোথাও public দেখানো হয় না।

Site চালাতে আমরা কয়েকটা service use করি: sign in এর জন্য Google, email পাঠাতে একটা email provider, আর আমাদের নিজের server যেখানে database থাকে। প্রত্যেকে শুধু তার কাজের জন্য যতটুকু লাগে ততটুকুই পায়।

Cookies and local storage

  • একটা sign in cookie তোমাকে logged in রাখে, আর একটা security cookie তোমার account কে ভুয়া request থেকে বাঁচায়।
  • তোমার browser ছোট ছোট পছন্দ মনে রাখে, যেমন theme আর announcement bar বন্ধ করেছ কিনা।

কোনো tracking বা advertising cookie নেই।

Your data, your choice

  • তোমার data এর একটা copy চাও, বা account delete করতে চাও? Coding Foding এর যেকোনো email এ reply করো, আমরা করে দেব। হিসাবের জন্য কিছু payment record রেখে দেওয়া লাগতে পারে।
  • Account চালু থাকা পর্যন্ত data রাখি, তুমি বললে মুছে দিই।

Terms & Refunds

Using Coding Foding

  • একজনের একটা account। নিজের কাছে রাখো, Pro access অন্যকে দিও না।
  • ভালো ব্যবহার করো: গালাগালি, spam, leaderboard এ চিটিং বা ভুয়া job post চলবে না। এগুলো করলে account বন্ধ করা হতে পারে।
  • Company account এ শুধু আসল job post করতে হবে। Live হওয়ার আগে আমরা post check করি।

Our content is open

  • প্রতিটা course এর Part 1 সবার জন্য free। বাকিটা Pro তে খোলে।
  • Lesson পড়া, শেখা, link share করা আর ছোট অংশ quote করা, সবই করতে পারো, শুধু Coding Foding এর নাম দিও।
  • পুরো lesson, diagram বা problem set copy করে অন্য কোথাও ছাপানো বা বিক্রি কোরো না।
  • শিখতে গিয়ে তুমি যে code লেখো সেটা তোমার।

Payments and Pro

  • bKash বা Nagad এ Send Money করে transaction ID দাও। আমরা হাতে check করি।
  • Pro শুরু হয় যেদিন আমরা payment approve করি সেদিন থেকে, টাকা পাঠানোর দিন থেকে না: monthly 30 দিন, yearly 365 দিন।
  • কিছুই নিজে নিজে renew হয় না। Pro শেষ হলে Free তে ফিরে যাবে, progress থেকে যাবে।

Refunds

  • মত বদলেছ? Pro approve হওয়ার 2 দিনের মধ্যে চাইলে পুরো টাকা যে number থেকে পাঠিয়েছিলে সেখানে ফেরত দেব।
  • 2 দিন পার হলে আর কোনো কারণেই refund করা যায় না।
  • Refund চাইতে, payment approve এর email এ transaction ID সহ reply করো।
  • Scholarship বা free তে পাওয়া Pro এর কোনো refund নেই, কারণ টাকা নেওয়াই হয়নি।

Changes to this policy

এই Privacy Policy আর Terms আমরা যেকোনো সময়, আগে না জানিয়েই update করতে পারি। তাই এই page এ চোখ রাখো, আর payment, apply বা নতুন কিছু শুরু করার আগে একবার দেখে নাও।

উপরের তারিখটাই সবসময় শেষ version দেখায়। কিছু বদলানোর পরও Coding Foding use করলে ধরে নেব নতুন version এ তুমি রাজি।